spot_img

ভূমি খাতে দুর্নীতি সহ্য করা হবে না: ভূমিমন্ত্রী

অবশ্যই পরুন

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে ‎কোথাও কোনো অন্যায়-দুর্নীতি করার প্রশ্নই আসে না। ভূমি মন্ত্রণালয় নিয়ে তার কিছু স্বপ্ন আছে। কিছু শিখেছেন, এখন বড় পরিসরে আরও শিক্ষা নিচ্ছেন বলে জানান তিনি।

পরে তিনি রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সাথে রাজশাহীর সমস্যা সংকট নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

নিজ দলের সিনেটরদের অভিশংসনে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে অভিশংসন করে গৃহবন্দি করা হয়েছে। দেশটির অন্যতম বড় ডিজিটাল ব্যাংক উয়েনো ব্যাংকে ধস নামার জেরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ