spot_img

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ২

অবশ্যই পরুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় তারা। সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দলের আরেক সদস্য পালিয়ে যায়।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে, তারা এলে বিস্তারিত জানা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ৪০টি যুদ্ধজাহাজ ছিল, এখন একটিও নেই: আইআরজিসি

তৃতীয় রমজান যুদ্ধের আগে এই অঞ্চলে আমেরিকার ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ ছিল, কিন্তু আজ পারস্য উপসাগরে একটি আমেরিকান যুদ্ধজাহাজও...

এই বিভাগের অন্যান্য সংবাদ