spot_img

বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল দোষী সাব্যস্ত

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে বিদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে জারি করা সামরিক আইনকে কেন্দ্র করে এ রায় দেওয়া হয়। খবর আল জাজিরা‘র।

বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় ঘোষণা করে। আদালত জানায়, ২০২৪ সালের ৩ ডিসেম্বরের বিদ্রোহের নেতৃত্বে ছিলেন ইউন। এ মামলায় প্রসিকিউটররা তার জন্য মৃত্যুদণ্ড চেয়েছিলেন। সামরিক আইন জারির ঘটনায় তিনি অভিশংসিত হন এবং প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, মামলার মূল বিষয় ছিল, ইউন জাতীয় পরিষদে সেনা পাঠিয়েছিলেন। আদালত বলেছে, তিনি জাতীয় পরিষদের কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করতে চেয়েছিলেন। এর মাধ্যমে সংসদের স্বাভাবিক কার্যক্রম স্থবির করার চেষ্টা করা হয়।

৬৫ বছর বয়সী ইউন সুক ইওল শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে তিনি বলেন, সামরিক আইন জারির সাংবিধানিক ক্ষমতা তার ছিল। তার ভাষ্য, বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের কাজ ব্যাহত করছিল। সেই পরিস্থিতি মোকাবিলায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

এই রায়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছে। বিদ্রোহ ও সামরিক আইন জারির মতো গুরুতর অভিযোগে সাবেক এক প্রেসিডেন্টের দণ্ডাদেশ দেশটির ইতিহাসে তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ