spot_img

পারমাণবিক ইস্যুতে গভীর রাতে সৌদি-ইরান ফোনালাপ

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যু নিয়ে চলমান আলোচনার সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়।

ফোনালাপে ইরান ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকরা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

আরাঘচি তার সৌদি সমকক্ষকে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

অন্যদিকে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক ফল অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয় ওমানে। আর দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জেনেভায় অনুষ্ঠিত হয়।

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

আবারও ইংল্যান্ডের অধিনায়ক হলেন রুট

চার বছর আগে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন জো রুট। তবে আবার সেই দায়িত্বে ফিরছেন তিনি। নতুন করে অধিনায়কত্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ