spot_img

ভারতে নির্ধারিত বক্তৃতা বাতিল করলেন বিল গেটস

অবশ্যই পরুন

যৌন অপরাধী জেফরি এপিস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন অব্যাহত থাকায় ভারতে এআই ইমপ্যাক্ট সামিটে নির্ধারিত বক্তৃতা বাতিল করেছেন বিল গেটস।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার গেটস এ সপ্তাহের শুরুতে ভারতে সফর করেন। সেখানে তার ফাউন্ডেশন সামাজিক কল্যাণে এআই প্রয়োগের ক্ষেত্রে সরকারের সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পর গেটসের বক্তৃতা দেওয়ার কথা ছিল।

কিন্তু বৃহস্পতিবার সকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং ভারতের ধনী ব্যক্তি মুকেশ আম্বানিসহ প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি হঠাৎ বক্তৃতা থেকে সরে দাঁড়ান।

গেটস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, “সতর্ক বিবেচনার পর এবং এআই সামিটের মূল অগ্রাধিকারগুলোতে মনোযোগ অটুট রাখতে গেটস তাঁর মূল বক্তব্য প্রদান করবেন না।”

এই সিদ্ধান্ত আসে ফাউন্ডেশন ৪৮ ঘণ্টারও কম সময় আগে বলার পর যে, “বিল গেটস এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিচ্ছেন। তিনি নির্ধারিত সময়েই তাঁর মূল বক্তব্য দেবেন।”

যদিও ফাউন্ডেশন স্পষ্টভাবে বলেনি কী কারণে সামিটের মূল উদ্দেশ্য থেকে মনোযোগ সরে যেতে পারে, জানুয়ারির শেষদিকে এপস্টিন-সংক্রান্ত নথির সর্বশেষ প্রকাশ গেটসের সঙ্গে ওই কুখ্যাত অর্থলগ্নিকারীর সম্পর্ক নিয়ে বিতর্ককে আরও তীব্র করে।

সর্বশেষ প্রকাশিত নথিতে উঠে আসে যে, “রুশ মেয়েদের” সঙ্গে যোগাযোগের পর তিনি তাঁর তৎকালীন স্ত্রীর কাছ থেকে একটি যৌনবাহিত রোগ গোপন করেছিলেন—এমন অভিযোগের পর গেটস বলেছেন, এপস্টিনকে চেনার জন্য তিনি অনুতপ্ত।

গেটস এই দাবিকে—যা এপস্টিনের লেখা একটি খসড়া ইমেইলে ছিল—“মিথ্যা” বলে অস্বীকার করেছেন এবং তাঁর সাবেক সহযোগীর সঙ্গে সম্পর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ৯নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস বলেন, “তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি অনুতপ্ত।”

২০১৯ সালের আগস্টে নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে যৌন পাচার সংক্রান্ত অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় এপস্টিন আত্মহত্যা করেন। ২০০৮ সালে ফ্লোরিডায় পতিতাবৃত্তির প্ররোচনা এবং অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে একই অপরাধের অভিযোগে তিনি দোষ স্বীকার করেন এবং ১৮ মাসের সাজা থেকে ১৩ মাস কারাভোগ করেন।

২০২১ সাল পর্যন্ত গেটসের স্ত্রী ছিলেন মেলিনডা ফ্রেন্স গেটস। তিনি বলেন, এপস্টিন-সংক্রান্ত নথির সাম্প্রতিক প্রকাশ তাঁর দাম্পত্য জীবনের “অত্যন্ত, অত্যন্ত বেদনাদায়ক সময়ের স্মৃতি” ফিরিয়ে এনেছে।

এনপিআর-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেঞ্চ গেটস বলেন, “যে প্রশ্নগুলো রয়ে গেছে—আমি সবকিছু জানতেও পারি না—সেগুলোর উত্তর তাদেরই দিতে হবে, এমনকি আমার সাবেক স্বামীকেও। এগুলোর জবাব দেওয়ার দায়িত্ব তাদের আমার নয়।”

বৃহস্পতিবার গেটস ফাউন্ডেশন জোর দিয়ে জানায়, “ভারতে আমাদের অভিন্ন স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” সামিটে ফাউন্ডেশনের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা প্রতিনিধিত্ব করবেন।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে: চিফ প্রসিকিউটর

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ