spot_img

ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ

অবশ্যই পরুন

এ দিনটায় বসন্ত উৎসব এসে মিশে যায় ভালোবাসার রঙে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চারদিকে ভোটের দামামা পেরোতে না পেরোতেই, বসন্ত উৎসব এসেছে ভিন্ন এক আমেজে।

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারেও বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘বসন্ত উৎসব’ করছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজন হলেও এবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে এই উৎসব উদযাপন হচ্ছে।

দলীয় সংগীত, নাচ-গান আর কবিতায় উৎসবকে বরণ করে নিচ্ছে সংস্কৃতি প্রেমীরা। অনেক তরুণীর পরনে হলুদ, বাসন্তী আর কমলা রঙের শাড়ি; মাথায় গাঁদা ফুলের মুকুট। অন্যদিকে ছেলেদের পরনে রঙিন পাঞ্জাবি । ভালোবাসা ও বসন্তের আবেশে এই পোশাকি বৈচিত্র্য যেন ঢাকার যান্ত্রিক চেহারাকে একনিমেষে মুছে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুব দ্রুত সবার শপথ অনুষ্ঠিত হবে। দেরি হলেও ১৬ বা ১৭ ফেব্রুয়ারির...

এই বিভাগের অন্যান্য সংবাদ