spot_img

ফন ডাইকের রেকর্ডে লিভারপুলের জয়, সিটির জয়ে চাপে আর্সেনাল

অবশ্যই পরুন

৬১ মিনিটে কর্নার থেকে মোহামেদ সালাহ তুলে মেরেছিলেন। লাফিয়ে উঠে হেড করেন ভার্জিল ফন ডাইক। ডিফেন্ডার হাবিব দিয়ারা জাল অক্ষত রাখার চেষ্টা করলেও পারেননি। লিভারপুল এগিয়ে যায় ১-০ গোলে। এই গোলেই রেকর্ড করেছেন ডাচ ডিফেন্ডার।

লিভারপুলের জার্সিতে লিগে ২৬০ ম্যাচে ফন ডাইকের এটা ২৩তম গোল। এর মাধ্যমে দলের সর্বোচ্চ গোল করা ডিফেন্ডার বনে গেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গোল আছে ফিনিশ ফুটবলার সামি হাইপিয়ার। হাইপিয়া ১৯৯৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে ৩১৮ ম্যাচ খেলেছেন।

ফন ডাইকের এই গোলই স্যান্ডারল্যান্ডের বিপক্ষে লিভারপুলকে জয় এনে দেয়। এর মাধ্যমে দুঃসময়ের মধ্যে দিয়ে যেতে থাকা লিভারপুল টানা দুই ম্যাচে জিতল, দুই ম্যাচ আগে হেরেছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ম্যানচেস্টার সিটি আজ আবার জয় তুলে নিয়েছে।

ইতিহাদে ম্যানচেস্টার সিটি আজ ফুলহ্যামের মুখোমুখি হয়েছিল। ৩-০ গোলে জয় পেয়েছে তারা। অ্যান্তোনি সেমেনিও গোলের খাতা খুলে দেওয়ার পর নাম তুরেন নিকো ও’রেইলি ও এরলিং হল্যান্ড। তাদের তিনটি গোলই প্রথমার্ধে।

হল্যান্ডের ৩৯ মিনিটের গোলটি মাইলফলকসূচক। এটি সিটির জার্সিতে তার ১৫৩তম গোল। এর মাধ্যমে দলটির চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। তার নাম উঠেছে কলিন বেলের কাতারে। বেল ষাট ও সত্তরের দশকে প্রায় ৫০০ ম্যাচ খেলে ১৫৩ গোল করেছেন।

সিটির এই জয়ে শিরোপা প্রত্যাশী আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াল ৩, অন্য অর্থে আর্সেনালের ওপর চাপ বাড়ল। যদিও গানার্সরা সিটির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। ২৬ ম্যাচে পেপ গার্দিওলার শিষ্যদের পয়েন্ট ৫৩, ২৫ ম্যাচে আর্সেনালের ৫৬। লিভারপুল ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৬ নম্বরে।

সর্বশেষ সংবাদ

পিএসএলে রিশাদ, মুস্তাফিজ, নাহিদ, ইমনদের নিলাম শেষে ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। তার আগে গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ