spot_img

‘৫ কোটি টাকা’ নিয়ে সংবাদে আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব

অবশ্যই পরুন

‘সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই’ বলে গণমাধ্যমে যে সংবাদ এসেছে তা ‘মিসকোট’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এই অভিযোগ করেন তিনি।

আখতার আহমেদ বলেন, ‘‘আমাকে কোট করে বলা হচ্ছে—৫ কোটি টাকা নিয়ে চলাচল করলেও অসুবিধা নেই; এটা মিসকোট।’’ বিষয়টিকে অপতথ্য উল্লেখ করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘‘দয়া করে অপতথ্য সংস্কৃতি থেকে বের হয়ে আসেন। যারা মিসকোট করেছে তারা আইনি ব্যাখ্যা দেবে।’’

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ