spot_img

একটি দলের দিকে হেলে পড়ছে নির্বাচন কমিশন ও প্রশাসন: জামায়াত

অবশ্যই পরুন

নির্বাচন কমিশন ও প্রশাসন বিশেষ একটি দলের দিকে হেলে পড়তে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, মানুষ কোনোভাবেই একটি পাতানো নির্বাচন মেনে নেবে না।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ ১৬ সদস্যের টিমের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখছি না। বিভিন্ন জায়গা জামায়াতের এজেন্ট যারা হয়েছে, তাদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। নানা জায়গায় নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের টিমের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতের প্রস্তুতি নিয়ে তারা জানতে চেয়েছে। কোথাও কোনো বাধা পাচ্ছে কি না জামায়াত এগুলোও জানতে চেয়েছে।

তিনি বলেন, ভোট দিতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছে মানুষ। কিন্তু কোথাও কোথাও বাস ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিছুটা বিঘ্নিত হচ্ছে।

অস্ত্র উদ্ধার নিয়ে তিনি বলেন, লুট হওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে আছে। এগুলো উদ্ধারে সরকারকে আরও আগেই পদক্ষেপ নেয়াও উচিত ছিল।

সর্বশেষ সংবাদ

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ