spot_img

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটার এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থায়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতোমধ্যে পাঁচ লাখের বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে।

এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন। গ্রহণকৃত ব্যালটের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য, প্রবাসীদের দেশে পাঠানো ব্যালটগুলোর মধ্যে ইতোমধ্যেই ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। এনমটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক...

এই বিভাগের অন্যান্য সংবাদ