spot_img

‘আমাকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে’

অবশ্যই পরুন

সাবিলা নূরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে অভিনেত্রীর একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে। আদতে এমন কোনো বক্তব্য তিনি দেননি।

সাবিলা নূর এ বিষয়ে নিজের ফেসবুক হ্যান্ডলে সবাইকে সতর্ক করে লিখেছেন, আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।

স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই, তা শুধু মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।

তিনি বলেন, পাশাপাশি আরো উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা একেবারেই কাম্য নয়। হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন। তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।

সচেতন থাকার আহ্বান জানিয়ে সাবিলা নূর বলেন, আমার দর্শকরা সব সময়ই সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ