spot_img

দেশের রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

অবশ্যই পরুন

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলারে।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২০ লাখ বা ১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৫৪ শতাংশ বেশি।

সর্বশেষ সংবাদ

মসজিদে নববিতে প্রতিদিন ২৩৫ টন জমজমের পানি বিতরণ

পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববীর অন্যতম আকর্ষণ জমজম কূপের পানি। প্রতিটি মুসল্লি এই দুই মসজিদে অবস্থানকালে বরকতময় এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ