spot_img

১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সভা-মিছিল বন্ধ

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায়। তখন থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একইসাথে এদিন গণভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দেশের স্কুল ও কলেজগুলোর মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য র‍্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ