spot_img

নৌযান চালাচলে কড়া নির্দেশনা

অবশ্যই পরুন

দেশের নদী অববাহিকায় নৌযান চলাচলের ওপর বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা তারও নিচে নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘন কুয়াশার ফলে নৌপথের দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে এ পরিস্থিতির জন্য আপাতত কোনো সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। মূলত শীত বিদায়ের এই সময়ে নদী অঞ্চলে কুয়াশার দাপট বেড়ে যাওয়ায় নৌযান চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

এপস্টেইন-সংক্রান্ত নতুন নথি প্রকাশ, উইলিয়াম ও ক্যাথরিনের গভীর উদ্বেগ

যুক্তরাষ্ট্রে যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস...

এই বিভাগের অন্যান্য সংবাদ