spot_img

আল্লাহ যা লিখে রেখেছেন, তা কেউ বদলাতে পারে না: সিরাজ

অবশ্যই পরুন

ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ সিরাজের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। ১৫ ফেব্রুয়ারি স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা, এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রমজানের প্রস্তুতি—এটাই ছিল তার ভাবনা। রঞ্জি ট্রফিতে হায়দরাবাদ দলকে নেতৃত্ব দেওয়ার পর কিছুটা বিশ্রাম নিতে চেয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ তখন তার পরিকল্পনার মধ্যেই ছিল না।

কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বদলে যায় সবকিছু। রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা বাতিল করে ভারতের জাতীয় দলের ডাকে মুম্বাইয়ের পথে রওনা দেন সিরাজ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্তও সিরাজ জানতেন না, তিনি টুর্নামেন্টে খেলবেন। গত ১৮ মাস ধরে টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় নিজেও ধরে নিয়েছিলেন, এবারের বিশ্বকাপ তার জন্য নয়।

সংবাদ সম্মেলনে সিরাজ বলেন, ‘আমি কখনো ভাবিনি বিশ্বকাপে খেলব। টি-টোয়েন্টিতে সুযোগ না পাওয়ায় বুঝে গিয়েছিলাম, এই বিশ্বকাপ আমার জন্য না।’

ভারতের ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুর চোটে পেসার হার্ষিত রানা ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে সিরাজকে ডেকে পাঠান নির্বাচকরা। প্রথমে ফোন আসে অধিনায়ক সূর্যকুমার যাদবের, পরে নিশ্চিত করেন নির্বাচক কমিটির সদস্য প্রজ্ঞান ওঝা। তখনই চূড়ান্তভাবে ডাক পান সিরাজ—যদিও ততক্ষণে তার মাদ্রিদ যাওয়ার টিকিট কাটা ছিল।

ম্যাচ শেষে সিরাজ বলেন, ‘আল্লাহ যা লিখে রেখেছেন, তা কেউ বদলাতে পারে না।’

মুম্বাইয়ে খুব বেশি প্রস্তুতির সুযোগ না পেলেও নিজের শক্তির জায়গাতেই আস্থা রাখেন তিনি। রঞ্জি ট্রফিতে যে লাইন-লেংথে বল করছিলেন, সেটাই বজায় রাখেন ম্যাচে।

এই পরিকল্পনাই কাজে লাগে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরাজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এলাম, খেললাম—সবকিছু আগেই লেখা ছিল।’

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় বাস ডুবি: উদ্ধারে কাজ শুরু করেছে ‘হামজা’

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাস ও যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা শুরু হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ