spot_img

হরমোনের ভারসাম্য ফেরাতে ৪ সহজ অভ্যাসের কথা জানালেন চিকিৎসক

অবশ্যই পরুন

ওজন হঠাৎ বেড়ে যাওয়া, সারাক্ষণ ক্লান্ত লাগা, ঘুমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য কিংবা ত্বকের নানা জটিলতা, এসব সমস্যার পেছনে একটাই নীরব কারণ কাজ করতে পারে, তা হলো হরমোনের ভারসাম্যহীনতা। বিশেষ করে যেসব নারী পিসিওডি বা পিসিওএসে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট। সম্প্রতি পিসিওডি ও গাট হেলথ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রানি রোশনি নারীদের হরমোন ঠিক রাখতে চারটি সহজ কিন্তু কার্যকর উপায়ের কথা জানিয়েছেন। এগুলো হলো:

ইনসুলিন ঠিক রাখা  

ইনসুলিন রেজিস্ট্যান্স পিসিওডি আক্রান্ত নারীদের মধ্যে খুবই সাধারণ। এর ফলে অতিরিক্ত খিদে লাগে এবং শরীরে সহজেই চর্বি জমে। তাই কার্বোহাইড্রেট বেশি এমন খাবারের আগে গরম পানির সঙ্গে অ্যাপল সাইডার ভিনেগার পান করতে পারেন। খাওয়ার পর ১০ মিনিট হাঁটা ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। আর প্রতিদিনের খাবারে সবজি রাখুন। চেষ্টা করুন খাবারের প্লেটের অর্ধেক সবজি, পর্যাপ্ত প্রোটিন এবং কার্বোহাইড্রেট রাখার।
দীর্ঘমেয়াদে উপকার পেতে সপ্তাহে অন্তত ৩ দিন স্ট্রেংথ ট্রেনিং (স্কোয়াট, পুশআপ, ওজন তোলা) করুন। তবে চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট একেবারে হঠাৎ বাদ দেয়া যাবে না।

কর্টিসল কমানো  

কর্টিসল বেড়ে গেলে মানসিক চাপ বাড়ে এবং পেটের চর্বি জমে। সমাধানে ২ মিনিট বক্স ব্রিদিং করুন। প্রথমে ৪ সেকেন্ড শ্বাস নিন এরপর ৪ সেকেন্ড ধরে রাখুন এবং ৪ সেকেন্ড ছাড়ুন। সকালে অন্তত ৫ মিনিট রোদে দাঁড়ান। পর্যাপ্ত পানি পান করুন। ৫ মিনিট মেডিটেশন বা জার্নালিং করতে পারেন। প্রসেসড স্ন্যাকসের বদলে বাদাম ও বীজ রাখুন।

মেলাটোনিন ঠিক রাখতে 

পিসিওডি আক্রান্ত অনেক নারীর ঘুম ঠিকমতো হয় না, যার পেছনে মেলাটোনিনের ঘাটতি কাজ করে। তাই ভালো ঘুমের জন্য ঘুমানোর ১ ঘণ্টা আগে ফোন বন্ধ করুন। গরম হলুদ দুধ বা ক্যামোমাইল চা পান করতে পারেন। আলো নিভিয়ে, ফোন দূরে রেখে ঘুমান। এই রুটিন নিয়মিত মানলেই ধীরে ধীরে ঘুমের সমস্যা কমবে।

ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ঠিক রাখতে 

এই দুই হরমোনের ভারসাম্য নষ্ট হলে অনিয়মিত মাসিক, মুখে লোম, মুড সুইং ও এনার্জি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন দই বা স্মুদির সঙ্গে ১ টেবিল চামচ ফ্ল্যাক্সসিড। ২ থেকে ৩ লিটার পানির সঙ্গে এক চিমটি পিঙ্ক সল্ট দিয়ে পান করুন। দীর্ঘমেয়াদে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ঠিক রাখতে সিড সাইক্লিং করতে পারেন। এর জন্য, প্রথম ১৪ দিন ফ্ল্যাক্সসিড ও কুমড়ার বিজ খান। পরের ১৪ দিন সূর্যমুখী বীজ ও তিল খেতে হবে। প্লাস্টিক ব্যবহার কমাতে হবে। এমনকি প্লাস্টিকে খাবার গরম করা এড়িয়ে চলুন। স্টিল বা ধাতব বোতলে পানি পান করুন

সূত্র: এনডিটিভি 

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ