spot_img

নির্বাচন উপলক্ষে শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি থাকবে।

তবে আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত—১০ ফেব্রুয়ারির সাধারণ ছুটি ভোগ করার পর শ্রমিকদের দিয়ে পরবর্তীতে এক দিন কাজ করাতে পারবেন কারখানা মালিকরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে এক দিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।

পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ