spot_img

প্রায় ৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট

অবশ্যই পরুন

৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে আরও জানানো হয়, পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার। ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি পোস্টাল ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তা ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, মোবাইল অ্যাপ- এর মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটারদের ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে বিডি পোস্ট কর্তৃক ভোটারদের নিকট প্রেরিত ব্যালট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি। ১ লাখ ৭০ হাজার ৯৮৯ ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

এ ছাড়াও, ১ লাখ ৩১ হাজার ৬৯১ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ১ লাখ ৪ হাজার ১৬৫ ভোটার কর্তৃক ব্যালট পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।

সর্বশেষ সংবাদ

মোসাদের হয়ে কাজ করতেন এপস্টেইন, দাবি কার্লসনের

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন মামলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে ৩০ লাখ পৃষ্ঠার বিশাল নথি প্রকাশ করেছে। এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ