ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলেই মেটার ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ টুল ব্যবহার করে কোন কোন অ্যাপ বা ওয়েবসাইট মেটাকে তথ্য সরবরাহ করেছে, তা জানতে পারেন। ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস টুল ব্যবহারের পদ্ধতি জেনে নেওয়া যাক।
মেটার ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস টুলটি মূলত ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিশ্চিত করে। ফেসবুকে ইয়োর অ্যাকটিভিটি অব মেটা কার্যক্রম দেখতে, প্রথমে ফেসবুক অ্যাপ খুলে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর বাঁ দিকের ওপরে থাকা হ্যামবার্গার আইকনে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে সেটিংস থেকে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করতে হবে। এরপর ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে ট্যাপ করে ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিসে ক্লিক করলেই ফেসবুককে তথ্য সরবরাহ করা ওয়েবসাইটের নাম এবং কোন কোন তথ্য সরবরাহ করা হয়েছে, তা জানা যাবে।
ইনস্টাগ্রামে অব মেটা কার্যক্রম দেখতে অ্যাপে গিয়ে প্রোফাইল আইকনে ট্যাপ করে ওপরের হ্যামবার্গার আইকন নির্বাচন করতে হবে। এরপর অ্যাকাউন্টস সেন্টার ট্যাপ করে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস নির্বাচন করতে হবে। এবার ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস ক্লিক করলেই ফেসবুককে তথ্য সরবরাহ করা ওয়েবসাইটের নাম এবং কোন কোন তথ্য সরবরাহ করা হয়েছে, তা জানা যাবে।
তথ্য সংগ্রহের কার্যক্রম নিয়ন্ত্রণ
ব্যবহারকারীরা চাইলে ফেইসবুক ও ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহ করা কার্যক্রম বন্ধ করতে পারবেন। এমনকি আগে সংগ্রহ করা তথ্যগুলো মুছেও ফেলা যাবে। এ জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে প্রবেশ করে রিসেন্ট অ্যাকটিভিটি নির্বাচনের পর বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের নাম নির্দিষ্ট করতে হবে। এরপর ডিসকানেক্ট বাটনে ক্লিক করে কনফার্ম করলেই নির্দিষ্ট বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের ওয়েবসাইটগুলো মেটাকে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রমের তথ্য সরবরাহ করবে না। আগে সরবরাহ করা সব তথ্য মুছে ফেলার জন্য ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস অপশন থেকে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাকটিভিটি নির্বাচন করে ক্লিয়ার অপশনে ক্লিক করতে হবে।

