spot_img

কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অবশ্যই পরুন

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে গাজীপুরের পাতারটেকে সাতজনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারীসহ মোট ১০ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

অন্য দিকে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় দ্বিতীয় সাক্ষীকে জেরা করেছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

এ দিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।

এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। ট্রাইব্যুনাল আগামী ১৫ ফেব্রুয়ারি এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করবেন।

উল্লেখ্য, প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর সট গাজী এম এইচ তামিম গণমাধ্যমের কাছে এ তথ্য জানান।

সর্বশেষ সংবাদ

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ