spot_img

শানাকাকে অধিনায়ক করে লঙ্কানদের বিশ্বকাপ দল ঘোষণা

অবশ্যই পরুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে বাদ পড়েছেন লঙ্কানদের বর্তমান টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে অফ-ফর্মের কারণেই বিশ্বকাপ যাত্রা শেষ হলো তার।

দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত এই দলে ধনঞ্জয়ার পরিবর্তে ফিরেছেন কামিন্দু মেন্ডিস। এছাড়া মিডল অর্ডারের শক্তি বাড়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ ‘পাওয়ার হিটার’ পবন রথনায়েককে। ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ের পুরস্কার হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা করে নিয়েছেন স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগেও।

পেস ইউনিটে মাথিশা পাথিরানা ও দুশমন্থ চামিরার সাথে রয়েছেন এহসান মালিঙ্গা। তবে কাঁধের ইনজুরির কারণে মালিঙ্গার খেলা নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এমআরআই রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত হবে তার ভাগ্য। স্পিন আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা।

একনজরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রথনায়েক, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং এহসান মালিঙ্গা।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, খামেনির জরুরি পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন, যার লক্ষ্য হিসাবে পরিত্যক্ত পারমাণবিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ