spot_img

অবশেষে খুলে দেওয়া হলো রাফাহ ক্রসিং

অবশ্যই পরুন

মিসর–গাজা সীমান্তের রাফাহ ক্রসিং দীর্ঘদিন পর আবার চালু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ক্রসিংটির কার্যক্রম শুরু হয়।

মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দিনে গাজা থেকে অন্তত ৫০ জন বেরিয়ে যাওয়ার কথা রয়েছে এবং একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবে।

সোমবার আল-কাহেরা নিউজ জানায়, ইতোমধ্যে ফিলিস্তিনিদের একটি প্রাথমিক দল রাফাহ ক্রসিংয়ে পৌঁছেছে।

এর আগে, রোববার পরীক্ষামূলকভাবে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে কার্যক্রম শুরু হয়। ইসরায়েলি বিধিনিষেধের কারণে প্রায় ১৮ মাসের বেশি সময় ধরে ক্রসিংটি পুরোপুরি বন্ধ ছিল।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ দফায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবেন। পাশাপাশি চিকিৎসার জন্য ১৫০ জন রোগী ও তাদের সঙ্গীরা গাজা ছেড়ে মিসরে যাবেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসিংটি পুরোপুরি চালু হওয়ার অপেক্ষায় প্রায় ২২ হাজার রোগী রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাস থেকে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। এরপর থেকেই গুরুত্বপূর্ণ এই সীমান্তপথ কার্যত অচল হয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ