spot_img

ইরানে ‘দাঙ্গায় অংশ নেয়ার’ অভিযোগে ৪ বিদেশি গ্রেপ্তার

অবশ্যই পরুন

গত মাসে দেশজুড়ে সহিংস দমন–পীড়নের পর চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ‘দাঙ্গা ও বিশৃঙ্খলায় অংশ নেয়ার’ অভিযোগে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘রাজধানী তেহরানে তাদের একটি গোপন আশ্রয়ে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়েছে।’ তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা কিংবা ঠিক কবে তাদের গ্রেপ্তার করা হয়েছে-সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

টাইমস অব ইসরায়েরের প্রতিবেদনে আরও বলা হয়, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজনের ব্যাগ তল্লাশি করে চারটি হাতে তৈরি স্টান গ্রেনেড জব্দ করা হয়েছে, যেগুলো দাঙ্গা ও অস্থিরতার সময় ব্যবহার করা হয়েছিল।’ এসব বিস্ফোরক সরঞ্জাম সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতা ছড়ানোর উদ্দেশে রাখা হয়েছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত মাসে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান চালায়। এতে বহু মানুষ নিহত ও আহত হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি। ইরানি সরকার অবশ্য এসব বিক্ষোভকে ‘বিদেশি ষড়যন্ত্র’ ও ‘অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে আসছে।

চার বিদেশিকে গ্রেপ্তারের ঘটনাকে সেই ধারাবাহিক অভিযানেরই অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র, আইনগত অবস্থান কিংবা বিচার প্রক্রিয়া নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি সরকার।

সর্বশেষ সংবাদ

১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা ও কারিগরি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ

বাংলাদেশ ও চীন এর মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ