spot_img

দোয়া করে টাকা নেওয়া যাবে?

অবশ্যই পরুন

আমার নাম রিদওয়ানুল বারি আফসার। আমি ঢাকার বনানীতে থাকি। আমি প্রায় লক্ষ্য করি আমাদের মসজিদের ইমাম সাহেব শুক্রবার জুমার সময় বিভিন্ন মুসল্লির নাম ধরে দোয়া করেন এবং মুসল্লিরা জুমার নামাজের পর ইমাম সাহেবের হাতে টাকা গুজে দেন। আবার তাঁকে যদি কবরস্থানে দোয়া করতে নিয়ে যাওয়া হয় তবে বেশি পরিমাণে টাকা হাদিয়া দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, দোয়া করে মুসল্লিদের থেকে টাকা নেওয়া কি জায়েজ?

প্রজ্ঞা আলেমরা বলেন, যদি জাগতিক উদ্দেশ্যে দোয়া করা হয়—যেমন কারো সুস্থতার জন্য দোয়া করা, কারো ব্যবসার বরকতের জন্য দোয়া করা ইত্যাদি, তবে দোয়া করে বিনিময়ে টাকা নেওয়া জায়েজ আছে। আর যদি দোয়া দ্বিনি উদ্দেশ্যে করা হয়—যেমন ইসালে সাওয়াব বা মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য তবে দোয়া করে বিনিময়ে টাকা নেওয়া জায়েজ নেই। আর যদি দোয়া দ্বিন ও দুনিয়া উভয় উদ্দেশ্যে হয় তবে দুনিয়ার বিবেচনায় বিনিময়ে টাকা নেওয়া জায়েজ আছে আর দ্বিনি বিবেচনায় বিনিময়ে টাকা নেওয়া জায়েজ নেই। আলেমরা এটাও বলেন যে, তাকওয়ার দাবি হলো দুনিয়া বা দ্বিনি কোনো অবস্থায় বিনিময় হিসেবে অর্থ গ্রহণ না করা উত্তম। কেউ যদি চাওয়া ছাড়াই কিছু হাদিয়া দেয়, তবে তা নিতে কোনো সমস্যা নেই।

আল্লামা আশরাফ আলী থানবি (রহ.) বলেন, ‘জাগতিক প্রয়োজনে দোয়া করলে বিনিময় গ্রহণ করা জায়েজ আর দ্বিনি প্রয়োজনে দোয়া করলে বিনিময় গ্রহণ করা জায়েজ নেই।’ (মালফুজাতে হাকিমুল উম্মত : ২৬/২৭৫; বিস্তারিত দেখুন : ফাতাওয়ায়ে শামি : ৬/৫৬-৫৭)

আল্লাহ সর্ব বিষয়ে সবচেয়ে ভালো জানেন।

সর্বশেষ সংবাদ

৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার

জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ