spot_img

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হবে, জানাল রাশিয়া

অবশ্যই পরুন

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন সামরিক হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মস্কো।

সোমবার (২৬ জানুয়ারি) ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে—এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে।”

তিনি আরও জানান, উত্তেজনা প্রশমনে রাশিয়া তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করে মস্কো এবং তারা যেন প্রাসঙ্গিক বিষয়গুলোর সমাধানে শান্তিপূর্ণ আলোচনার পথ বেছে নেয়—এমন আহ্বান জানান পেসকভ।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে।

তবে রাশিয়া এর আগেও সতর্ক করে বলেছে যে, ইরানের ওপর যেকোনো হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে মস্কো।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সর্বশেষ সংবাদ

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সম্পন্ন

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে সরকারি সফরে টোকিওতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক শীর্ষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ