spot_img

ইএফএল কাপ: নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল সিটি

অবশ্যই পরুন

চলতি সপ্তাহেই এক্সটার সিটিকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের চতুর্থ রাউন্ডে পা রাখার তিন দিন পর কারাবাও কাপেও জয়ের ধারা ধরে রাখল তারা।

মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে সিটি। এই জয়ে লিগ কাপের ফাইনালে এক পা দিয়ে রাখল তারা। পুরো ম্যাচে নিউক্যাসল গোলের জন্য শট নিয়েছে ১০টি, অপরদিকে সিটিজেনরা ১১টি শট নেয়।

সিটির প্রথম গোলটি আদায় করতে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেরোমি ডকুর বাঁদিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে বল জালে পাঠান সিটির নতুন সাইনিং সেমেনয়ো। সিটিতে যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোল পেলেন ঘানার এই তারকা।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৮তম মিনিটে রায়ান শেরকি সিটির জয় নিশ্চিত করেন। ডি-বক্সের ভেতরে নুরির ব্যাক পাস থেকে দারুণ এক গোল করেন ফরাসি এই মিডফিল্ডার।

দুই দলের পরের লেগ অনুষ্ঠিত হবে সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে। জোড়া গোলে এগিয়ে থাকায় লিগ কাপের ফাইনাল অনেকটা নিশ্চিত ম্যানচেস্টার সিটির।

এদিকে বুধবার (১৪ জানুয়ারি) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল।

সর্বশেষ সংবাদ

ভারতের বিপক্ষে ম্যাচ বাঁচাতে পাকিস্তানকে রাজি করার মিশনে আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নির্ভর করছিল দেশটির সরকারের ওপর। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ