spot_img

৪৬তম বিসিএস: ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ

অবশ্যই পরুন

৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রার্থীদের নিজ নিজ আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশন সচিবালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়, তাদের রেজিস্ট্রেশন নম্বর হলো— ১৮০০৪১৯১, ১১১৩৭৬৭২, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ৫৫৯-৪৮০৫৫, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।

এর আগে গত ২৭ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এতে মোট চার হাজার ৫০ জন প্রার্থী উত্তীর্ণ হন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ