spot_img

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

অবশ্যই পরুন

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ১৪ দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবারও (১৩ জানুয়ারি) দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ বইছে। যা আরও অব্যাহত থাকতে পারে।

সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা না বাড়লে শৈত্যপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল বুধবার থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের আওতা বাড়তে পারে, আরও কয়েকটি জেলায় ছড়াতে পারে।

আজ উত্তরাঞ্চেলের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আর রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ