spot_img

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

অবশ্যই পরুন

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

আজ সোমবার (০৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য কূটনীতি ও সংলাপের প্রাধান্য থাকা উচিত।

এতে আরও বলা হয়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

এদিকে, ভেনেজুয়েলার সরকার পরিস্থিতি ‘সমাধানে’ যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে সহযোগিতা না করলে দেশটির ওপর দ্বিতীয় দফা সামরিক হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাদুরোকে যুক্তরাষ্ট্রে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা সরকার যদি ওয়াশিংটনের প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি সমাধানে আমরা যা প্রয়োজন, তাই করব। তারা যদি সহযোগিতা না করে, তাহলে দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

সর্বশেষ সংবাদ

নেপালের কাছে হারতে হারতে বেঁচে গেলো ইংল্যান্ড

টি- টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটের কাছে নবীন নেপালের পরাজয়। রোববার ( ৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ