spot_img

ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

অবশ্যই পরুন

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুবারক হোসেন ও সোহেল শেখ। তারা দুজনে পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ