spot_img

ভেনেজুয়েলায় অভিযান আমেরিকার ইতিহাসে অন্যতম শক্তিশালী প্রদর্শন: ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ভেনেজুয়েলার রাজধানীতে এক অসাধারণ সামরিক অভিযান পরিচালনা করেছে। এটি ছিল আমেরিকার ইতিহাসে সামরিক সক্ষমতা ও দক্ষতার সবচেয়ে বিস্ময়কর, কার্যকর ও অন্যতম শক্তিশালী প্রদর্শনগুলোর একটি।’

শনিবার (০৩ জানুয়ারি) রাতে হোয়াইট হাইজে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে আসা মাদকের কারণে দশ হাজারেরও বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, আজ সেই পরিস্থিতির অবসান ঘটেছে।

তিনি এ কৃতিত্ব দেন সর্বাধিনায়ক হিসেবে নিজের নেতৃত্ব, মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্বের সেরা সামরিক শক্তিকে।

ট্রাম্প বলেন, ‘আমরা জয়ী হব। গড ব্লেস আমেরিকা।’

সর্বশেষ সংবাদ

হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী

আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, এমনটাই শিখিয়েছে দেশের হাম পরিস্থিতি। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ