spot_img

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস

অবশ্যই পরুন

সারাদেশে বেড়েছে শীতের দাপট। বইছে হিমেল হাওয়া। তাপমাত্রার পারদ নেমেছে দশ ডিগ্রির নিচে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশির ভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ছুটির দিন হওয়ায় কাজ ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না কেউ।

শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে নয় ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ