spot_img

সামিটের আজিজ পরিবারে ৭১১ কোটি অবৈধ টাকা

অবশ্যই পরুন

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের পরিবারের ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর তিনি, তার স্ত্রী ও মেয়ের নামে সম্পদবিবরণী দাখিলের নোটিস জারি করেছে সাংবিধানিক সংস্থাটি।

এমনকি তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ-পাচারের সত্যতাও পেয়েছে কমিশন।

গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের প্রধান কার্যালয়ে গঠিত একটি টিম অভিযোগটি অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন দিয়েছে। অনুসন্ধান টিমের নেতৃত্বে ছিলেন উপপরিচালক আলমগীর হোসেন।

প্রতিবেদনে বলা হয়, আজিজ খানের নামে ৩৩০ কোটি ৯৩ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তার নামে কোনো স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি এবং কোনো দায়দেনাও নেই।

সর্বশেষ সংবাদ

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ