spot_img

নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

অবশ্যই পরুন

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে শুক্রবার মারধর করার পর গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকরা। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে এই আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

মাশহাদ শহরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মাদি। সেখানেই তাকেসহ অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন।

নার্গিস ফাউন্ডেশন নার্গিস মোহাম্মদিসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্যান্য মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। তবে ইরান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তার কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছিল।

সর্বশেষ সংবাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই: ইসরায়েল

ইরানের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়ে আপাতত ইসরায়েলের কোনো আগ্রহ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ