spot_img

এক নজরে তফসিল

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন। তার ঘোষণা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হয়েছে।

তফসিলের গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিন—

নির্বাচনের দিন: ১২ ফেব্রুয়ারি; গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণের সময়: সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত।
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময়: ২৯ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
আপিলের শেষ সময়: ১১ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টা পর্যন্ত।
ভোটগ্রহণ হবে ৩০০ সংসদীয় আসনে।
মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৬ লাখের বেশি।
প্রবাসী ভোটারও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন; ইতিমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

সর্বশেষ সংবাদ

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সম্মানে আয়োজিত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ