spot_img

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে নিয়ে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ সংবাদ

এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধটি অঞ্চলটির জন্য শান্তির দ্বার খুলে দিতে পারে। তিনি বলেন, দ্রুত ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ