spot_img

ঢাকা ও এর আশপাশে আবারও ভূমিকম্প

অবশ্যই পরুন

রাজধানী ঢাকা ও এর আশপাশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ১ ছিলো কম্পনের মাত্রা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল মূলত নরসিংদীতে। যা টঙ্গী থেকে ২০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বাঞ্চলে।

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এদিন দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

এরও আগে, গত ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ছিল রিখটার স্কেলে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এতে ১০ জনের মৃত্যু হয়। এদিনের ভূমিকম্পে সৃষ্ট কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক মূল্য দিতে হলেও ইসরায়েলের বন্ধুত্ব ছাড়বে না প্যারাগুয়ে: ভাইস প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট আরও শক্তিশালী করা, নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং লাতিন আমেরিকায় দেশটির সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে...

এই বিভাগের অন্যান্য সংবাদ