spot_img

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

অবশ্যই পরুন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। মঙ্গলবার (০২ ডিসেম্বর) এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বাংলাদেশের দলে রয়েছেন সুমাইয়া আক্তার সুবর্ণা, আরিত্রি মন্ডল নির্জনারা। দলকে নেতৃত্ব দেবেন সাদিয়া ইসলাম। এ ছাড়া পাকিস্তানের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন ইমান নাসের।

পাঁচ ম্যাচ সিরিজের সবকটি ম্যাচই হবে কক্সবাজারের একাডেমি মাঠে। আগামী ১ এবং ২ ডিসেম্বর দুই দিন অনুশীলন শেষে ৩ ডিসেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন, কুমারি রানি শিল।

স্ট্যান্ডবাই: চৌধুরী অদৃতা নোয়াসির, মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ