spot_img

৬ পয়েন্ট কাটা হলো শেফিল্ড ইউনাইটেডের

অবশ্যই পরুন

আবারো ৬ পয়েন্ট কাটা হলো শেফিল্ড ইউনাইটেডের। দুই দফা পয়েন্ট কর্তনের পর শেফিল্ডের পয়েন্ট এখন মাইনাস টেন। বিবিসি বলছে গত মার্চ, মে ও জুন মাসের খেলোয়াড় ও স্টাফদের বেতন দিতে ব্যর্থ হওয়ায় ক্লাবটিকে এই বড় শাস্তি দেয় ইংলিশ লিগ কর্তৃপক্ষ।

গত অক্টোবরে ক্লাবটিকে ১২ পয়েন্ট জরিমানা করা হয়েছিল। এবার নতুন করে আরও ৬ পয়েন্ট কেটে নেয়া হলো। ক্লাবটির পূর্বের মালিক দেইফন সানসিরিকেও বড় শাস্তি দেয়া হয়েছে।

তিন বছর কোনো ক্লাবের সাথে যুক্ত হতে পারবেন না থাইল্যান্ডের এই ব্যবসায়ী। মাঠের খেলাতেও প্রভাব ফেলে এই সমস্যা। ইএফএলের ১৮ ম্যাচ ১ জয় আর ৫ ড্রতে ৮ পয়েন্ট পেলেও, মোট ১৮ পয়েন্ট কেটে নেওয়ায় এখন তাদের পয়েন্ট মাইনাস দশ।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ