spot_img

দেশের যেকোনো প্রয়োজনে কাজ করবে বিমানবাহিনী: এয়ার চিফ মার্শাল

অবশ্যই পরুন

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, দেশের যেকোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ করবে বিমানবাহিনী। সবার নিরলস পরিশ্রম বিমান বাহিনীটিকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

রোববার (৩০ নভেম্বর) সকালে বিমান বাহিনীর সদর দফতরে শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পদক প্রদান শেষে বিমান বাহিনী প্রধান বলেন, আত্মতৃপ্তির চাইতে বড় কোনো পদক নেই। যারা পদক পাননি মন খারাপ না করে আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। উৎসাহ হারানো যাবে না। শান্তিকালীন পদকের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই বছর বিমানবাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনা শান্তিকালীন পদক পান।

সর্বশেষ সংবাদ

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে...

এই বিভাগের অন্যান্য সংবাদ