spot_img

তারেক রহমানের দেশে আসা নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি তুলে ধরেন, তারেক রহমানের আজকের বক্তব্য যে, এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে, তাঁর বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি-নিষেধ রয়েছে কি না।

1

প্রেস সচিব জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই।

তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও গ্রেনাডার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র গ্রেনাডার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের দুই...

এই বিভাগের অন্যান্য সংবাদ