spot_img

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

অবশ্যই পরুন

৪৫তম বিসিএসে নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএস থেকে ৫৪৫ জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল।

৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদের মোট ৫৬৫ (পাঁচশত পয়ষট্টি) সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ (পাঁচশত পয়তাল্লিশ) পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে (provisionally)  সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে অষ্টম স্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ। পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ