spot_img

ঢাকা আসা প্রসঙ্গে এবার কথা বললেন আতিফ আসলাম

অবশ্যই পরুন

পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। গায়ক নিজেই এবার ঢাকা আসার প্রসঙ্গে মুখ খুললেন। এবার খবরটি এসেছে সরাসরি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আতিফ বুধবার (১৯ নভেম্বর) একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ডিসেম্বরেই ঢাকায় অনুষ্ঠিত হবে তার বহুল প্রত্যাশিত কনসার্ট। পোস্টের ক্যাপশনেই তিনি তারিখ উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, কখন ভক্তদের সামনে হাজির হবেন তিনি।

আতিফ আসলাম তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ১৩ ডিসেম্বর ২০২৫ ঢাকায়। সেই সঙ্গে গায়কের কনসার্টে গান গাওয়ার একটি ছবি যুক্ত করেছেন। সেখানে কনসার্টের সময় এবং টিকিট কেনার বিষয়টিও এসেছে। এর আগেই আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছিল, আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে গায়কের বহুল প্রত্যাশিত ওপেন-এয়ার কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজনটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার খোলা মাঠে। এবার শিল্পীর নিজের পক্ষ থেকে ঘোষণায় ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

মেইন স্টেজের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ১টা থেকে গেট খুলে দেয়া হবে। পরিবেশনা শুরু হবে বিকেল ৫টা থেকে এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে রাখা হবে একাধিক ক্যাটাগরির টিকিট।

প্রসঙ্গত, ২০০৪ সালে ‘জলপারি’ ও ‘আদাত’ গান দিয়ে আলোচনায় আসেন আতিফ আসলাম। এরপর বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি আন্তর্জাতিক জনপ্রিয়তা পান। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ও তেড়ে বিনা, তেরা হোনে লাগা হুঁ, ও মেরে খোদা, পেহলি নজর মে’সহ একাধিক গান। তার লাইভ পারফরম্যান্সের শক্তি, আবেগ আর কারিশমা তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় লাইভ পারফর্মার করে তুলেছে।

বাংলাদেশে আতিফ আসলামের অগণিত ভক্ত। প্রায়ই তার কনসার্টে ঢল নামে দর্শকদের। গত বছর ২৯ নভেম্বর ঢাকায় এসে মাতিয়েছিলেন শ্রোতাদের। এ বছর তার নিজের মুখে ঢাকায় ফেরার খবর পেয়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন।

সর্বশেষ সংবাদ

৬০ কর্মদিবসের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ

৬০ কর্মদিবসের মধ্যে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি...

এই বিভাগের অন্যান্য সংবাদ