spot_img

২০২৬ সালে ব্যাংকে ছুটি বাড়ল, তালিকা প্রকাশ

অবশ্যই পরুন

২০২৬ সালের জন্য ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে।

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন এ তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে।

২০২৪ সালে ব্যাংকে ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন। আগামী বছর তা বেড়ে দাঁড়াল ২৮ দিনে।
নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরের প্রথম সরকারি ছুটি শবেবরাত। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে।

ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৬ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না।

নতুন বছরের ছুটির তালিকায় রয়েছে— ৪ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯-২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাগুলোর জন্য প্রযোজ্য), এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৭-৩১ মে ঈদুল আজহা, ২৬ জুন পবিত্র আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। তবে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বের হতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ