spot_img

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণ, ৯ জনের প্রাণহানি

অবশ্যই পরুন

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু-কাশ্মিরের একটি পুলিশ স্টেশনে জব্দকৃত বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯ জন।

শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে রাজ্যের শ্রীনগরের নওগাম থানা চত্বরে এ ঘটনা ঘটে।

সম্প্রতি কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। সেগুলো থানা চত্বরে পরীক্ষা-নিরীক্ষার সময় এ বিস্ফোরণ হয়।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

জব্দ করা বিস্ফোরকের মধ্যে বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে স্থাপনাটির একাংশ ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে।

তদন্তকারীরা মনে করছেন, সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি প্রস্তুত করায় সেটি সঠিকভাবে সক্রিয় করা হয়নি। আতঙ্কে তারা বিস্ফোরক যথাযথভাবে সেট করতে পারেননি, ফলে পরিকল্পনা অনুযায়ী বড় ধরনের ক্ষতি করতে ব্যর্থ হয়েছে।

নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকাজ এখনও চলছে।

সর্বশেষ সংবাদ

যেকোনো স্থানে হুমকি দেখা দিলে তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সামরিক বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ