spot_img

মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ গ্রেফতার ৫: ডিবি

অবশ্যই পরুন

রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার ব্রিফিং করবে ডিএমপি। ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিস্তারিত তুলে ধরবেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুই অস্ত্রধারীর গুলিতে মামুন নিহত হন। তিনি মামলার হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঢুকছেন। এ সময় পেছন মাস্ক পড়া দুইজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কয়েক রাউণ্ড গুলি ছুড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাতে হামলা করে রাশিয়াকে টলাতে পারবে না ইউক্রেন : পুতিন

সম্প্রতি রাশিয়ার জ্বালানি ব্যবস্থাকে সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ