spot_img

ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডব, নিহত ৫৮

অবশ্যই পরুন

শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ঘরহীন হয়ে পড়েছে লাখো মানুষ।

স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে ‘টিনো’। মঙ্গলবার (৪ নভেম্বর) ঘণ্টায় প্রায় দেড়শ’ কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এখনও ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।

টাইফুনের কবল থেকে বাঁচাতে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী ঝড়টি ভিসায়াস দ্বীপপুঞ্জের পাশাপাশি অন্য দুটি দ্বীপপুঞ্জ লুজন এবং মিন্দানাওতেও আঘাত করেছে।

বহু এলাকা টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঝড় আঘাত হানার আগে নিরাপদে সরিয়ে নেয়া হয় প্রায় চার লাখ বাসিন্দাকে। বর্তমানে শক্তি খুইয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি।

সর্বশেষ সংবাদ

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তা নেতানিয়াহুর

মৃত্যুর গুঞ্জনের মধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ