spot_img

১২ কেজি এলপিজির দাম কমলো ২৬ টাকা

অবশ্যই পরুন

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ মূল্য ঘোষণা করেছে। আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এ ছাড়া ও অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, অক্টোবর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এক দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

সর্বশেষ সংবাদ

২০২৫ সালে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র খাতে ব্যয়ে রেকর্ড

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ২০২৫ সালে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ