spot_img

বিপিএলে দল পেতে আবেদন করছে যেসব দল

অবশ্যই পরুন

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। তার আগে আজ (মঙ্গলবার) এই আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার সময় শেষ। গতকাল পর্যন্ত আবেদন করেছিল মাত্র দুই দল। ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স নামে এই আবেদন এসেছে।

মঙ্গলবার সময় শেষ হওয়ার আগে আবেদন করেছে সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও নোয়াখালী। এ ছাড়া আগের মালিকানায় আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। দল পেতে শেষদিনে আবেদন করেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে ফরচুন বরিশাল থেকে আবেদন করেনি কেউ।

বিপিএলে দল পেতে আবেদন করা ১০ প্রতিষ্ঠান-

ঢাকা ক্যাপিটালস – রিমাক হারল‌্যান
কুমিল্লা ফাইটার্স – এসএস গ্রুপ
চিটাগং কিংস – এস‌কিউ স্পোর্টস
খুলনা টাইগার্স – মাইন্ড ট্রি গ্রুপ
রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপ
রাজশাহী কিংস – দেশ ট্রা‌ভেলস
রাজশাহী – না‌বিল গ্রুপ
নোয়াখালী – বাংলামার্ক
বরিশাল – আকাশবাড়ী হ‌লি‌ডেজ
সিলেট স্ট্রাইকার্স – জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ প্রাণহানি, রেলক্রসিং কর্মী গ্রেপ্তার

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনার সঙ্গে জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বহুল আলোচিত এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ