spot_img

টাইম ম্যাগাজিনের ছবি নিয়ে ট্রাম্পের অভিযোগ, ‘আমার চুল গায়েব করে দিয়েছে’

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টাইম ম্যাগাজিনকে তীব্র সমালোচনা করে বলেছেন, তারা তার একটি ‌ভীষণ খারাপ ছবি কভার স্টোরির জন্য ব্যবহার করেছে, যেখানে তার চুল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, “টাইম ম্যাগাজিন আমার ওপর তুলনামূলকভাবে একটি ভালো প্রতিবেদন করেছে, কিন্তু ছবিটি সম্ভবত সব সময়ের মধ্যে সবচেয়ে খারাপ। তারা আমার চুল গায়েব করে দিয়েছে এবং তারপর আমার মাথার ওপর একটা ভাসমান জিনিস বসিয়েছে, যা একটা মুকুটের মতো দেখাচ্ছিল, তবে খুবই ছোট।”

তিনি আরও বলেন, “একদম অদ্ভুত! আমি কখনো নিচ থেকে তোলা ছবি পছন্দ করি না, কিন্তু এটা একেবারে ভয়ংকর ছবি এবং এর সমালোচনা করাই উচিত। এরা আসলে কী করছে, আর কেন করছে?”

সূত্র: আনাদলু

সর্বশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ